পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে
![]() |
| পররাষ্ট্রমন্ত্রী |
প্রধানমন্ত্রী শেখ হাসিনাযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফর করবেন চলতি মাসে । পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও রয়েছেন তার সফরসঙ্গীর তালিকায়।
গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডন, নিউইয়র্ক, ওয়াশিংটন ও লন্ডন সফরের বিষয়ে সরকারি আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করেছে
আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ।
এর আগে গত সোমবার থেকে বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী যাননি। এ নিয়ে নানা ধরনের আলোচনা হয়। ভারত নিয়ে তার সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে ভারত সফর করেননি পররাষ্ট্রমন্ত্রী।

0 Comments